৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৫
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান জাকিরের বিরুদ্ধে এক যুবতীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার অভিযোগ উঠেছে।
বুধবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আয়াতুন্নবী।
ভুক্তভোগী যুবতী জানান, তিন বছর আগে হাবিবুর রহমান জাকিরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে জাকির তাকে তার বন্ধু জুয়েল আকরাম রানার বাসায় নিয়ে যান। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে ব্ল্যাকমেইল করে নিয়মিত ধর্ষণ চালাতে থাকে জাকির। সম্প্রতি চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা করে যুবতী জানতে পারেন, তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বার বিষয়টি জাকিরকে জানালে তিনি গর্ভপাতের জন্য চাপ দেন এবং না মানলে প্রাণনাশের হুমকি দেন। স্থানীয় চেয়ারম্যানের কাছে বিচার চাইলে জাকির ও তার পরিবার কালক্ষেপণ করতে থাকে। পরবর্তীতে ভুক্তভোগী ওই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ মামলা দায়ের করেন।
আহমেদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন পলাশ বলেন, অভিযোগ পাওয়ার পর তিনি অভিযুক্ত জাকির ও তার পরিবারকে চাপ দেন, কিন্তু তারা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় সমাধান সম্ভব হয়নি।
পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ আয়াতুন্নবী বলেন, ‘আদালতের নির্দেশনা হাতে পাওয়ার পর মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D