কমলগঞ্জ গলায় দড়ি দিয়ে যুবকের আত্নহত্যা

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৫

কমলগঞ্জ গলায় দড়ি দিয়ে যুবকের আত্নহত্যা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর গ্রামের আবাসনে আব্দুস সালাম মিয়া (২৭) নামে এক যুবক রান্না ঘরের তীরের সাথে গলায় দড়ি দিযে আত্মহত্যা করেছে।

খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কামুদপুর গ্রামের আবাসনে আব্দুস সালাম মিয়া সবার অজান্তে ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার সঠিক কোন কারণ জানা যায়নি।

কমলগঞ্জ থানার এসআই জিয়াউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আব্দুস সালাম আত্নহত্যা করেছে। নিহতের লাশ ময়লা তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট