৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৫
মৌলভীবাজারের কমলগঞ্জে এসএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩শত ৬০জন শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও উপহার প্রদানের মাধ্যমে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।
বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় দলটির উপজেলা শাখার আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আব্দুর রব।
বিশেষ অতিথি ছিলেন সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক আজিজ আহমদ কিবরিয়া, কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. মাসুক মিয়া, সাধারণ সম্পাদক এড. কামরুল ইসলাম, মৌলভীবাজার শহর এর সাধারন সম্পাদক কাজী দহিয়ান, জেলার সাধারণ সম্পাদক মহসিন আহমদ, জেলা দাওতি সম্পাদক আব্দুল মুহিদ মুর্শেদ, জেলা কলেজ সম্পাদক তারেক রহমান, জামায়াতের সহকারী সম্পাদক মনসুর আলী, কমলগঞ্জ পৌর জামায়াতের সভাপতি মো. আব্দুল হাই প্রমুখ।
কমলগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাদিকুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সভাপতি তানভির রায়হান ওয়াসিম এর সঞ্চালনায় আরও ছিলেন জেলা, উপজেলা শিবির নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাবীদের ভূমিকা রাখতে হবে। আদর্শবান মানুষ হিসেবে দেশ ও জাতি গড়তে দায়িত্ব নিতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D