৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫
গণঅভ্যুত্থানের বার্ষিকীতে শহীদ স্মরণে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ আগে জেলা বাম গণতান্ত্রিক জোট সমন্বয়ক, বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য ঢাকা-চট্টগ্রাম জোটের সমন্বয়ক, বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সুমিত কান্তি পিনাক এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক সঞ্জয় কান্ত দাশ, বাসদ সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বাসদ জেলা সাবেক আহবায়ক উজ্জ্বল রায়, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিরুল ইসলাম রানা প্রমূখ।
বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান করা, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানান। বক্তারা সকল বাম-গণতান্ত্রিক-প্রগতিশীল রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তিকে ঐক্যবদ্ধ হয়ে নব্য ফ্যাসিবাদী প্রবণতা রুখে দাঁড়ানো এবং মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও ‘২৪এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন-গণতান্ত্রিক সমাজ নির্মাণে ঐক্যবদ্ধ সংগ্রাম জারি রাখার আহ্বান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D