৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫
৫ আগস্ট দুনিয়া কাঁপানো গণঅভ্যুত্থান স্মরণে পূর্বঘোষিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ৪ঠা আগস্ট সোমবার বিকাল ৪টায় সিলেট সিটি পয়েন্টে এক বিরাট গণস্মরণ সভা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী’র সভাপতিত্বে স্মারণ সভায় বক্তারা বলেন, রক্তাক্ত জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ছিল লাগামহীন দুর্নীতি, বাক স্বাধীনতা উদ্ধার, অধিকারহীনতা ও গণনির্যাতনের বিরুদ্ধে দুনিয়া কাঁপানো এক নাগরিক প্রতিবাদ। বিপুল ক্ষমতাধর রাষ্ট্র যন্ত্রের দমন পীড়ন উপেক্ষা করে যারা সেদিন রাস্তায় নেমেছিল, তারা এই সময়ে নায়ক। যারা নেতৃত্বে ছিলেন তারা হলেন মহানায়ক। একথায় কোন সন্দেহ নেই, এই আন্দোলনে নেতৃত্বে থাকা যুবকদের ভয় দেখিয়ে বশে আনার চেষ্টা কম হয়নি। তারা মাথা নোয়ায়নি। দেশবাসী আবু সাঈদের প্রসারিত দুই হাত দেখেছে, দেখেছে স্কুলের ছাত্রাছাত্রীরা পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে বলেছে, ‘চালাও গুলি, আমরা রাস্তা থেকে হটব না।’ এই গণজাগারণের মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্র সংস্কার। এই লক্ষ্যে রক্ত চক্ষু উপেক্ষা করে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ ঘামঝরানো সংগ্রাম করে যাচ্ছেন পুণ্যভূমি সিলেটে। তাই রাষ্ট্র সরকার প্রশ্নে কোন আপোষ দেশবাসী মানবে না।
প্রধান বক্তারা বক্তব্যে জননেতা মকসুদ হোসেন বলেন, দুদক চেয়ারম্যান নিয়োগে সঠিক পদ্ধতিতে অনিহা, সংবিধানের ৭০নং অনুচ্ছেদ বাতিলে অনিহা, এনবিআর’র মহাহিসাব নিরিক্ষক নিয়োগে অনিহা, শক্তিশালী ন্যায়পাল কার্যক্রম সঠিক পদ্ধতিতে চালু প্রশ্নে অনিহা ও ২৪-র চেতনায় পি.আর. পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনে অনিহা বড় দলের ভূমিকা দুঃখজনক। মূলকথা মৌলিক সংস্কারে বড় দলের অনিহা ’২৪-র গণজাগারণে পরিপন্থী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন। যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেনের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন ফোরামের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, কেন্দ্রীয় নেতা সরোজ ভট্টাচার্য্য, আব্দুল গফুর, অরুন দেবনাথ এডভোকেট, জুলাই যোদ্ধা আমিনুল ইসলাম বকুল, আছফারুজ্জামান আফছর, রফিকুল ইসলাম শিতাব, মোঃ লায়েক মিয়া, সাংবাদিক শহিদ আহমদ খান সাবের, মুক্তাদির কিবরিয়া সিরাজী, সহকারী চিকিৎসক আব্দুল হান্নান, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ তাজ উদ্দিন, নুরুল ইসলাম জিতু যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার বক্ত রাসেল, জুয়েল আহমদ নিপু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, দপ্তর সম্পাদক কামাল আহমদ, আদনান ছামি ফাহিম, শাহী ইসলাম মারুফ প্রমুখ। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D