৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫
মৌলভীবাজারের কমলগঞ্জে জুলাই-আগস্ট (২০২৪) গণঅভূত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের সুস্থ্যতার জন্য দোয়া, আলোচনাসভা ও জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ আগস্ট) সকাল ১১ট “জুলাই যোদ্ধা” কমলগঞ্জ উপজেলার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।
মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম, এ, ওয়াহিদ রুলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা ইমন হোসেন, সালেহ আহমদ, খালেদ আহমদ, মহিন মিয়া, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
এ সময় বক্তারা গণঅভ্যুত্থানে শহীদদের ত্যাগ ও দেশের প্রতি তাদের অবদানের কথা স্মরণ করেন এবং সেই সময়কার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।
এছাড়া “জুলাই ডকুমেন্টারি” প্রদর্শনীতে গণঅভ্যুত্থানের নানা গুরুত্বপূর্ণ মুহুর্ত, সংগ্রামী দৃশ্য ও শহীদদের স্মৃতিচারণ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধি মো. শাহিন মিয়া, পাপিয়া মইনু তমা, আব্দুস সামাদ মুন্না, আদিল মিয়া, আবুল কাসেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণআন্দোলনের কর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থ্যতার জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D