ছাতকে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৫

ছাতকে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সুনামগঞ্জের ছাতক উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় আবু সালেক (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে উপজেলার চেচান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সালেক বিশ্বম্ভরপুর উপজেলার আমরিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।

জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানান, বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে মোটরসাইকেল যোগে সিলেট থেকে সুনামগঞ্জে আসছিলেন আবু সালেক নামের ওই যুবক। সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক অংশের চেচান এলাকায় আসলে বিপরীত দিক দিয়ে আসা একটি পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এসময় ছিটকে গিয়ে মোটরসাইকেলসহ খাদে পড়ে ঘটনাস্থলেই নিহত হন ওই যুবক। ঘাতক পিকআপভ্যান ঘটনাস্থল থেকে তৎক্ষনাৎ পালিয়ে যায়। স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট