জগন্নাথপুরের নলুয়া হাওরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৫

জগন্নাথপুরের নলুয়া হাওরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের নলুয়া হাওরের মাছ ধরতে গিয়ে রাকিব আলী (১৭) নামের একজন কিশোরের মৃত্যু হয়েছে। সে বেতাউকা গ্রামের অনর মিয়ার ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৭ টার সময় প্রতিদিনের মতো নলুয়া হাওরে বাবার সাথে মাছ ধরতে যায়। হাওরে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বিদুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে মৃত্যু হয় রাকিবের।

জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভুইঁয়া বলেন, বিদুৎস্পৃষ্ট হওয়ার খবরে পুলিশ ঘটনাস্থালে আছে। এখনও ফেরে নাই। আসার পর বিস্তারিত জানাতে পারবো


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট