সিলেট সীমান্তে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৫

সিলেট সীমান্তে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে প্রায় সোয়া কোটি টাকার মূল্যের ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পরিচালিত এক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, জেলার সীমান্তবর্তী সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, বিছনাকান্দি, তামাবিল ও দমদমিয়া বিওপি’র আওতাধীন বিভিন্ন এলাকায় একযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল আটক করা হয়েছে।

জব্দকৃত পণ্যের তালিকায় রয়েছে: সানগ্লাস, গরু, অ্যালোভেরা জেল, শাড়ি, বাসমতি চাল, সুপারি, জিরা, সাবান, আদা, কিসমিস, বডি স্প্রে, শ্যাম্পু, হেয়ার অয়েল, ফেস ওয়াশ, লবণ, আইবল ক্যান্ডি, নিভিয়া সফ্ট ক্রিম, চা-পাতা ও নাইসিল পাউডার।

সর্বমোট জব্দকৃত পণ্যের বাজার মূল্য আনুমানিক ১ কোটি ২০ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা (এক কোটি বিশ লাখ তেত্রিশ হাজার একশত পঞ্চাশ টাকা)।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান,‘সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আমাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

তিনি আরও জানান, জব্দকৃত পণ্যের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট