আবারও আন্দোলনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৫

আবারও আন্দোলনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

BIT এর আদলে একাডেমিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন নিশ্চিত করার দাবিতে বুধবার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।

ছাত্ররা জানান, দীর্ঘ দিন ধরে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর উপর শিক্ষা অধিদপ্তর কর্তৃক নানাধরণের বৈষম্য চলছে। দ্বৈত প্রশাসনিক ব্যবস্থা, প্রশাসনিক জটিলতা, শিক্ষক সংকট, বাজেট সংকট, শিক্ষার্থীদের মৌলিক চাহিদা পূরণ না করা ইত্যাদি নানাবিধ সমস্যা ও বৈষম্যের শিকার ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে বারবার অবগত করলেও তারা এ ব্যাপারে কোনও পদক্ষেপ নেননি, বরং অবহেলা করেছেন। আমরা এ ব্যাপারে শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করতে চাইলে, উনাদের পক্ষ থেকে নানাধরনের টালবাহনা স্পষ্ট দেখা গিয়েছে। পরবর্তিতে দেখা করার সুযোগ হলেও শিক্ষা উপদেষ্টা আমাদেরকে এক ধরণের অবহেলা করেছেন। তার কথার মাধ্যমে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে, সরকারও আমাদের ব্যপারে সম্পূর্ণ উদাসীন এবং আমাদের অধিকার নিশ্চিত করার ব্যাপারে তাদের কোনও আগ্রহ নেই। তাই আমরা আজ আমাদের যৌক্তিক অধিকার আদায়ের লক্ষ্যে এক দফা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।

আমরা আর এই বৈষম্যের ভিতর থাকতে চাই না। যদি এর ফলে কোনও সমস্যা সৃষ্টি হয়, তার সম্পূর্ণ দায়ভার কারিগরি শিক্ষা অধিদপ্তর ও সরকারের।প্রেস বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট