৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৫
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেছেন, সরকারী কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি রোধে শক্তিশালী ন্যায়পাল হচ্ছে অন্যতম প্রতিশেধক। ন্যায়পাল বিষয়ে বিএনপির অনিহায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা জ্ঞাপন করেন বলেন, নির্বাহী বিভাগ দুর্বল হওয়ার অজুহাতের কথা বলে, তারা ওয়াকআউট করেছেন, যা অত্যান্ত দুঃখজনক ও অনভিপ্রেত।
বিগত ৫৬ বছর এই নির্বাহী বিভাগ দুর্নীতি দমন তো দূরের কথা বরং প্রাতিষ্ঠানিক সহ সর্বক্ষেত্রে দুর্নীতির মহোৎসব জারি রেখেছে। নির্বাহী বিভাগের সচ্ছতা-জবাব দিহিতা নিশ্চিতের লক্ষ্যে শক্তিশালী ন্যায়পাল কার্যক্রম চালুর বিকল্প নেই।
অপর দিকে ডাকসু, রাকসু, ও জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ায় খুবই আনন্দিত হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির একটি বড় ক্ষেত্র হলো বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন। এই নির্বাচনের দাবীতে অত্র সংগঠন বিগত ৩০ বছর ধরে পুণ্যভূমি সিলেট সহ কয়েকটি জেলায় আন্দোলন সংগ্রাম সহ প্রচার প্রচারণা চালিয়েছে।
১৯৯১ সালে জননেত্রী ও দেশনেত্রীর দাবীদাররা এই ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করে দিয়েছে। তারা আবার গণতন্ত্রের কথা বলেন।
’২৪ এর গণঅভ্যুত্থানের অন্যতম দাবী ছিলো শক্তিশালী ন্যায়পাল। এই কার্যক্রম দ্রুত বাস্তবায়ন দেখতে চায় দেশবাসী। ন্যায়পাল বিষয়ে যারা বিরোধীতা করছে তারা দুর্নীতিবাজদের পাহারাদার। পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানে দেশপ্রেমিক ছাত্রদেরকে সৌহার্দপূর্ণ ভূমিকা পালন করার আকুল আহ্বান জানান নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D