৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের একটি জঙ্গল থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত ব্যক্তির নাম মো. মঞ্জুর আহমদ (৪২)। তিনি উপজেলার পশ্চিম সুনামপুর গ্রামের মজির উদ্দিনের দ্বিতীয় ছেলে।
বুধবার (২৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে গোলাপগঞ্জ থানাপুলিশ পশ্চিম সুনামপুর গ্রামে পৌঁছে তিনটার দিকে একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করে। এরপর ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত মন্জুরের ছোট ভাই কামরুল হাসান জানান, গত ১৯ জুলাই শনিবার সন্ধ্যা থেকে তার ভাই মনজুর আহমদ নিখোঁজ হন। সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও কোন সন্ধান পাওয়া যায়নি। বুধবার বিকেল ৩টায় স্থানীয়রা খবর দেন। তার ভাইয়ের লাশ পশ্চিম সুণামপুর ক্ষেতের জমিনের পাশে ঝোপঝাড়ের মধ্যে একটি গাছের মধ্যে তার ভাইয়ের ঝুলন্ত লাশ দেখতে পাওয়া গেছে।কামরুল হাসানের দাবি, তার বড় ভাইকে কেউ হত্যা করেছে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা জানান, তাদের ধারনা মঞ্জুর কয়েকদিন আগে আত্মহত্যা করে থাকতে পারেন। মরদেহ কিছুটা পঁচে গেছে। ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে তারা মরদেহের কথা জানতে পেরেছেন। তবে এটি হত্যা না আত্মহত্যা- তা কেবল ময়না তদন্তের পর জানা যাবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D