৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও চুরির মামলায় অজ্ঞাত আসামি হিসেবে রানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রাজিব তালকুদারকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ জুলাই) গ্রেফতারকৃতকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজিব তালকুদার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মৃত রনধীর দাশ তালকুদারের ছেলে ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ঘটনার সাথে জড়িত সন্দেহে তাঁকে গ্রেফতার করা হয়েছে।’
উল্লেখ্য, গতবছরের ১৯ নভেম্বর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাংচুর ও চুরির অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে প্রধান আসামি করে আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীর নামে জগন্নাথপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D