হবিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৫

হবিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নে চানপুর গ্রামে বজ্রপাতে মো. রেজাউল হক (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রেজাউল হক চানপুর গ্রামের আমিনুর রহমানের পুত্র।

স্থানীয় সূত্রে জানাযায় রেজাউল হক নামে ওই কিশোর বাড়ির পাশে উঠানে খেলাধুলা করছিল। এসময় হঠাৎ করে ঝরের সাথে বৃষ্টিপাত শুরু হলে রেজাউল হক বজ্রঘাত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দিলীপ কান্ত নাথ।

এ ঘটনায় রেজাউল হকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট