৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৫
নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের চক কালিকাপুর গ্রামে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা সবাই একই গ্রামের বাসিন্দা। আহতরা হলেন—হাবিল (৩৫), কাবিল (৪৫), কাউসার (২৫) কোরবান, নাজমুল (৩৫), জাহিদুল ইসলাম, ফরিদ ফর্দু (৪৫), স্বপন (৩০) ও সাগর (২৫)।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “পরিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা বড় ধরনের সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D