৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৫
দক্ষিণ সুরমায় সিলাম পশ্চিম পাড়াস্থ জামেয়া ইসলামিয়া মদিনাতুল উলূম মাদ্রারাসায় ১০জন হাফেজে কোরআনকে পাগড়ী প্রদান ও দোয়া মাহফিল ২১জুলাই সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব নাসির উদ্দিনের সভাপতিত্বে ও মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা আখলাক আহমদের সঞ্চালনায় এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শায়খ আবু উবায়েদ মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মোঃ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম পাড়া পুরাতন জামে মসজিদের সেক্রেটারী আবু সাঈদ জুবেরি ছাদ। প্রধান অতিথির বক্তব্যে শায়খ আবু উবায়েদ মিলন বলেন, কোরআনে হাফেজকে আল্লাহ পাক দুনিয়া ও আখেরাতে সম্মানিত ও মর্যাদার আসনে অদিষ্ঠিত করবেন। হাফেজ এর মা বাবার জন্য রয়েছে সুসংবাদ। হাশরের মাঠে তাদের মাথায় মুকুট পরানো হবে। সব শিক্ষা, সম্পদ মরার পর শেষ হয়ে যাবে কিন্তু যাদের অন্তরে কোরআন থাকবে তারাই সাফায়াত পাবেন।এজন্য দ্বীনি প্রতিষ্ঠানের সহযোগিতা ও সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২জন হাফেজ এর পিতা ব্যবসায়ী আব্দুল করিম, বিশিষ্ট মুরব্বি চান মিয়া, সালেক উদ্দিন মন্টু, সমাজসেবী মিসবাহ উদ্দিন, আলীম উদ্দিন, ৯নং ওয়ার্ড সদস্য সাদিক মিয়া,সমাজসেবী ময়নুল ইসলাম, মাহবুবুর রহমান, নাঈম আহমদ,রাজন আহমদ,জগলুল উদ্দিন, ফরিদুর রহমান, নূর মিয়া, বুরহান উদ্দিন, অভি আবিদ মাইদুল প্রমুখ।পরে কুরআনে হাফেজদেরকে সার্টিফিকেট ও উপহার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D