সিলেটে ১৩ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫

সিলেটে ১৩ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেট নগরীর আম্বরখানা পুলিশ ফাঁড়ির অভিযানে প্রায় ১৩ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ একটি হাইড্রোলিক ট্রাক জব্দ করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭ টায় ওসমানী এয়ারপোর্ট এলাকার বড়শলা বাইপাস সড়কে কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী একটি ট্রাককে থামার সংকেত দিলে সেটি অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যায়। পরে নগরীর আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মো. আব্দুল আজিজ ও সহকারী ইনচার্জ এসআই (নিঃ) মাসুদ মিয়ার নেতৃত্বে পুলিশের দুইটি দল ধাওয়া করে। আম্বরখানা এলাকায় ব্যারিকেড দিলে চালক ও সহযোগীরা মজুমদারী আবাসিক এলাকায় ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

পরবর্তীতে ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৫ হাজার ৩৬০ প্যাকেট ভারতীয় ওরিও বিস্কুট (মূল্য ৯ লাখ ৭ হাজার ২০০ টাকা), ৯৬ হাজার পিস জিলেট ব্লেড (মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা) এবং একটি হাইড্রোলিক ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-১২৮০) জব্দ করে পুলিশ। তবে ট্রাকটির ইঞ্জিন ও চেসিস নম্বর অস্পষ্ট ছিল বলে জানায় পুলিশ।

ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট