৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের এক বছর না যেতেই গোপালগঞ্জে জুলাই বিপ্লবীদের উপর পতিত আওয়ামী ফ্যাসিস্ট গোষ্টীর সশস্ত্র হামলায় জাতি উদ্বিগ্ন। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকারীদের কোনভাবেই ছাড় দেয়া যাবেনা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে বিভক্তির কারণে ফ্যাসিবাদী গোষ্ঠী ফের সক্রিয় হওয়ার ষড়যন্ত্র করছে। জামায়াত-শিবির ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন অন্যতম সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে। অথচ চাঁদাবাজীর বিরুদ্ধে কথায় বলায় আজ একটি রাজনৈতিক দল জামায়াত-শিবিরকে নিয়ে উস্কানীমুলক স্লোগান দিয়ে গায়ে পড়ে লাগার চেষ্টা করছেন।
তিনি বলেন, আমরা লক্ষ্য করছি আপত্তিকর স্লোগানের মাধ্যমে পায়ে পা দিয়ে রাজনীতিতে সংঘাত সৃষ্টির পায়তারা চলছে। সিলেটের সহনশীল রাজনীতি বিনষ্টের ফল কারো জন্য মঙ্গলজনক হবেনা। জামায়াত-শিবিরের পিছু হটার ইতিহাস নেই। আমরা হাসিমুখে ফাঁসির রশি পড়তে পারি, কারো রক্তচক্ষুকে পরোয়া করিনা। সুতরাং আমাদেরকে নিয়ে কথায় কথায় ফ্যাসিবাদী গোষ্ঠীর শেখানো- দেশ ছাড়ার স্লোগান বন্ধ করুন। ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ঘোষিত জাতীয় সমাবেশ সফল করতে হবে।
তিনি বৃহস্পতিবার (১৭ জুলাই) বাদ আসর নগরীর কোর্ট পয়েন্টে জামায়াত কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। গোপালগঞ্জে এনসিপির উপর ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে এবং ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে অনুষ্ঠিত মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান পয়েন্ট প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী, উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি শাহীন আহমেদ প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D