৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫
গতকাল সন্ধ্যায় সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের নেতৃবৃন্দের উপস্থিতে, সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক জনাব উকিল আলী’র বাড়িতে দলের সমসাময়িক বিষয়াবলী নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, জনাব উকিল আলী’র সভাপতিত্বে এবং শামীম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক সাহেদ আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক জনাব জামাল উদ্দিন, সভায় সকেলেই স্বাধীনতার বিপক্ষ শক্তি বাংলাদেশের জাতীয়তাবাদের বিরুদ্ধে যে ঘৃন্য ষড়যন্ত্র করতেছে তার তীব্র নিন্দা এবং জিয়া মঞ্চের প্রত্যেককে এধরনের অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান। সভায় প্রধান অতিথি, সদর উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে যত দ্রুত সম্ভব জিয়া মঞ্চকে সংঘটিত হওয়ার আহবান জানান। সভায় অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চের সদর উপজেলার যুগ্ন আহবায়ক শমসাদ আহমেদ, আব্দুল কাইয়ুম, জামাল আহমদ, শফিকুল ইসলাম বাবুল, জায়েদ হোসেন, ফয়ছল আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D