৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫
সিলেট নগরীর বালুচর এলাকায় দুই সন্তানের জননী এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) ভোরবেলা এই ঘটনা ঘটে।
নিহত নিশাত ফাতিমা চৌধুরী (৩০) সিলেটের জকিগঞ্জ উপজেলার পরচক এলাকার শফি আহমদ চৌধুরীর স্ত্রী। সাংসারিক জীবনে শফি ও নিশাতের দুই ছেলে সন্তান রয়েছে। বর্তমানে তারা নগরীর বালুচর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে শফি আহমদ চৌধুরী ও তার স্ত্রী নিশাত ফাতিমা চৌধুরীর মধ্যে পারিবারিক কলহ চলছে। নগরীর ৩৬ নং ওয়ার্ডের বালুচরের আরামবাগ বাসা নং-৭/২, রশিদ মঞ্জিলে ভাড়া বাসায় থাকতেন তারা। পারিবারিক জীবনে শফি ও নিশাতের ২জন ছেলে সন্তান রয়েছে। বুধবার (১৬ জুলাই) ভোরবেলা নিশাত ফাতিমা চৌধুরী জানালার গ্রিলে ওড়না গলায় পেচিয়ে ফাঁস লাগেন। ৯৯৯ কল পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, নগরীর বালুচরের একটি বাসা থেকে ২ সন্তানের জননী নিশাতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D