২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫
সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপহারের আম ভারতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ৩টার দিকে তামাবিল জিরো পয়েন্ট দিয়ে ট্রাকে করে আমগুলো ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে পাঠানো হয়।
কূটনৈতিক সৌহার্দ্য ও দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে এ উপহার পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
স্থলবন্দর সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে একটি ট্রাকে করে ৬০টি কার্টুনে মোট ৩০০ কেজি আম তামাবিল স্থলবন্দরে এসে পৌঁছায়।
আমগুলো পাঠানোর কাজ করে তামাবিল সিঅ্যান্ডএফ এজেন্ট রোজ ভ্যালি ট্রেড ইন্টারন্যাশনাল।
ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের পক্ষে প্রশাসনিক কর্মকর্তা অমুল্যানজ্যোতি বড়ুয়া আমগুলো গ্রহণ করেন।
আম হস্তান্তরের সময় বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন, দুই দেশের কাস্টমস ও স্থলবন্দর কর্মকর্তা, ইমিগ্রেশন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এর পক্ষ থেকে পাঠানো উপহারের আম ভারতের কর্মকর্তাদের কাছে সুষ্ঠুভাবে হস্তান্তর করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D