১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫
সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের অলিপুর এবং শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বর এলাকার মহাসড়ক সংলগ্ন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। এ সময় হাইওয়ে পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শতাধিক অবৈধ চায়ের দোকান, বিভিন্ন পণ্যের স্টল, কাঠের ছাউনি ও স্থায়ী কাঠামো ভেঙে দেওয়া হয়।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগ এবং হাইওয়ে পুলিশের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন-শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস। হাইওয়ে পুলিশের সিলেট অঞ্চলের পুলিশ সুপার মো. রেজাউল করিমের পরিকল্পনায় উচ্ছেদ অভিযান সম্পন্ন করেন শিল্প পুলিশের এডিশনাল এসপি ফয়ছল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন-সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা, শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলিপ কান্ত নাথসহ পুলিশ সদস্যরা এবং সেনাবাহিনীর একটি দল।
ইউএনও পল্লব হোম দাস বলেন, ‘জাতীয় মহাসড়কের জায়গা দখল করে দীর্ঘদিন ধরে যত্রতত্র দোকানপাট গড়ে তোলা হয়েছিল। এতে সড়কে যানজট তৈরি হতো, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল।
সওজের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, ‘এ অভিযানে প্রায় দুই একর জমি উদ্ধার করা হয়েছে। ভবিষ্যতে যেন পুনরায় কেউ দখল করতে না পারে, সে জন্য এলাকাগুলো নজরদারির আওতায় আনা হবে।’
এ ব্যাপারে হাইওয়ে পুলিশের সিলেট অঞ্চলের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ‘প্রায় ১০০টিরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সময়-সুযোগের কারণে আগে এমন উদ্যোগ নেওয়া যায়নি। কিন্তু ৫ আগস্টের পর স্বাধীনভাবে আমরা এ উচ্ছেদ অভিযান সম্পন্ন করতে পেরেছি।’ তিনি জানান, এখানে দুইটি পুলিশ বক্স নির্মাণ করা হবে। একটি ইন্ডাস্ট্রিয়াল ও অন্যটি হাইওয়ে পুলিশের অধীনে থাকবে এবং ২৪ ঘণ্টা সেবা দেবে পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D