সিলেটে মানবপাচার মামলায় মা-ছেলে কারাগারে

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫

সিলেটে মানবপাচার মামলায় মা-ছেলে কারাগারে

সিলেটে মানবপাচার মামলায় মা-ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সিলেটের মানবপাচার দমন ট্রাইব্যুনালের বিচারক তাদের কারাগারে প্রেরনের আদেশ দেন।

আসামীরা হচ্ছেন গাইবান্দা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তালুক ফুলগাছা গ্রামের একেএম আশরাফ আলী মন্ডলের পুত্র মো: আতিকুর রহমান মন্ডল ওরফে পল্লব (৩৫) ও পল্লবের মা বেগম ছালমা আক্তার জাহান (৬১)।

জানা গেছে, আাসামী আতিকুর রহমান মন্ডল ২০২২ সালের ১০ জুন সহ বিভিন্ন তারিখে ইউরোপের একাধিক দেশে পাঠানোর নামে ১৬ জনের কাছ থেকে প্রায় কোটি টাকা আত্মসাত করে। এদের মধ্যে বিলাল আহমদ ও জানু মিয়া নামে ২জনকে বিদেশ পাঠানোর কথা বলে পাচার করে গুম করে ফেলে। আজোবধি তাদের কোনো সন্ধ্যান মিলেনি।

এ ঘটনায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভুক্তভোগি শামীম আহমদ ২৬/০৪/২০২৩ তারিখে সিলেটের মানবপাচার দমন ট্রাইব্যুনালে আতিকুর রহমান মন্ডল ও তার মা বেগম ছালমা আক্তার জাহানকে আসামী করে একটি মামলা করেন। তদন্ত শেষে পিবিআই রিপোর্ট দিলে আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

মঙ্গলবার (১৫ জুলাই) আসামীরা ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন নামন্জুর করে তাদের জেল হাজতে প্রেরন করেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু আসামীদের জেলে প্রেরনের সত্যতা নিশ্চিত করেছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট