১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫
জরুরী সংস্কার ও মেরামত কাজের জন্য সোমবার (১৪ জুলাই) সিলেট মহানগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবেনা।
রবিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরী সংস্কার ও মেরামত কাজের জন্য সোমবার (১৪ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১১টা পর্যন্ত ৩৩ কেভি উপশহর ফিডা, ১১ কেভি সেনপাড়া ফিডার ও ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাভুক্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।
এলাকাগুলো হচ্ছে, সেনপাড়া, লাকড়ীপাড়া, হাতিমবাগ, শিবগঞ্জ (আংশিক), ভাটাটিকর, সাদিপুর, লামাপাড়া, গোলাপবাগ, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ ও আশপাশ এলাকা।
নির্বাহী প্রকৌশলী আরও জানান, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
তিনি সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকাবাসীর প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D