সিলেটে হোটেল শ্রমিক হত্যায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫

সিলেটে হোটেল শ্রমিক হত্যায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ

আজ ১৩ জুলাই সকাল ৯টার দিকে সিলেট নগরীর কাজিরবাজারস্থ একটি ঘরোয়া হোটেলে ‘চা দিতে দেরি হবে’ বলায় সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুমন মিয়া (২২) নামে এক হোটেল কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা।

ঘটনার পরবর্তীতে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেক মিয়া ও সাধারণ সম্পাদক মো. আনছার আলী সংবাদ মাধ্যমে প্রেরিত এক বার্তায় এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, হোটেল শ্রমিকদের জীবনে এটি নতুন কোনো বিষয় নয়। প্রায়শই এরকম তুচ্ছ ঘটনা, চাকুরি ক্ষেত্রে নিরাপত্তার অভাবে অনেক হোটেল শ্রমিককে মৃত্যুর শিকার হতে হয়।

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে চাকুরি নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখলেও প্রতিনিয়ত মালিক সরকার ও কতিপয় সন্ত্রাসীদের দ্বারা মারধর এমনকি হত্যার শিকার হতে হয়।

নেতৃবৃন্দ নিহত রুমনের খুনীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও নিহতের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদানের প্রেক্ষিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট