নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫

নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুরে এক নির্মাণ শ্রমিক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।

রোববার (১৩ জুলাই) সকালে ছাদ ঢালাইয়ের কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহত বেনু শব্দকর (৪০) নবীগঞ্জ উপজেলার ৭ নং করগাঁও ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দা। তার পরিবারে রয়েছে স্ত্রীসহ তিনটি ছোট সন্তান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে নবীগঞ্জ শহরের ছালামতপুরে সুহেল মিয়ার বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল।

ওই সময় শ্রমিক বেনু শব্দকর কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক মেইন লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা অভিযোগ করেন, ঢালাই কাজ চলার সময় বাড়ির ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইন সরানোর ব্যবস্থা করা হয়নি, যা এই দুর্ঘটনার মূল কারণ। সংশ্লিষ্ট কাজের ঠিকাদার রঞ্জিত দায়িত্বে ছিলেন।

এদিকে ঘটনার পর নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং ঘটনাটি উভয় পক্ষের মধ্যে আপোষ-মিমাংসার চেষ্টা চলছে বলে জানাগেছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট