১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শনিবার (১২ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন দলটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান।
তিনি জানান, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ঘোষিত প্রার্থী তালিকার অনুমোদন দিয়েছেন। তবে সিলেট-১ (সদর ও নগর) এবং হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ ও বানিয়াচং) আসনে এখনো কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সিলেট জেলার ছয়টি আসনের প্রার্থী হচ্ছেন, সিলেট-২ আসনে আমির উদ্দিন, সিলেট-৩ আসনে রেজাওয়ানুল হক চৌধুরী (রাজু), সিলেট-৪ আসনে সাঈদ আহমদ, সিলেট-৫ আসনে রেজাউল করীম (আবরার) এবং সিলেট-৬ আসনে আজমল হোসেন।
সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে যাঁরা মনোনীত হয়েছেন, তারা হলেন- সুনামগঞ্জ-১ আসনে ফখরুদ্দীন, সুনামগঞ্জ-২ আসনে আবদুল হাই, সুনামগঞ্জ-৩ আসনে সোহেল আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে শহিদুল ইসলাম পলাশী এবং সুনামগঞ্জ-৫ আসনে আলী আকবর সিদ্দিকী।
হবিগঞ্জ জেলার তিনটি আসনে প্রার্থী হয়েছেন, হবিগঞ্জ-১ আসনে তাজুল ইসলাম, হবিগঞ্জ-৩ আসনে মহিব উদ্দিন আহমদ (সোহেল) এবং হবিগঞ্জ-৪ আসনে কামাল উদ্দিন।
মৌলভীবাজার জেলার চারটি আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন, মৌলভীবাজার-১ আসনে আনোয়ার হোসেন, মৌলভীবাজার-২ আসনে আবদুল কুদ্দুস, মৌলভীবাজার-৩ আসনে এবাদুর রহমান চৌধুরী এবং মৌলভীবাজার-৪ আসনে সালাহ উদ্দিন।
দলীয় সূত্র জানিয়েছে, বাকি দুটি আসনে প্রার্থীর নাম শিগগিরই ঘোষণা করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D