সিলেটের তামাবিল সীমান্তে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫

সিলেটের তামাবিল সীমান্তে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমনকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (১২ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে সীমান্তের ১২০৭ নং আন্তর্জাতিক পিলার এলাকায় তাকে আটক করা হয়। পরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। পরে বিজিবি সদস্যরা তাঁকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে।

জানা যায়, আটক সুমন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তাড়াইল গ্রামের হাজি ইরফান উদ্দিনের ছেলে। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-কমিটির সম্পাদক। তাঁর বড় ভাই মোতালেব মাতুব্বর ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয়ভাবে ‘ভাঙার সুমন’ নামে পরিচিত ওই আটক ব্যক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একটি মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের উপর দমন পীড়নসহ নানা অভিযোগে অভিযুক্ত পলাতক আসামী তিনি।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়য়াধীন রয়েছে।’


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট