শাল্লায় নিজ কার্যালয়েই আত্মহত্যা করলেন অফিস সহকারী

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২৫

শাল্লায় নিজ কার্যালয়েই আত্মহত্যা করলেন অফিস সহকারী

সুনামগঞ্জের শাল্লা উপজেলা মৎস্য অফিসের ভেতর থেকে পিপলু সরকার (৩৫) নামের এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন।

সোমবার (৭ জুলাই) রাত আটটার দিক নিজ অফিসের ভেতরে ওয়াশরুমের দরজায় গায়ের শার্ট দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন তিনি।

স্থানীয়রা জানান, পিপলু সরকারের স্ত্রী বিকেলে ফোন দিয়েও তাকে পাননি। তারপর তার স্ত্রী পিপলু সরকারের এক বন্ধুকে ফোন দিলে সে অফিসে গেলে পিপলু সরকারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে লোকজনকে খবর দেন।

শাল্লা উপজেলার মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার বলেন, আমি কোনকিছুই জানি না। তবে অফিশিয়ালি কোন বিষয় নয়। পারিবারিক কোন কারনে সে এমনটা করতে পারে। সম্ভব হলে আমি এখনই শাল্লা যাচ্ছি।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘তার নিজের গায়ের শার্ট দিয়েই অফিসে ফাঁস দিয়ে আত্নহত্যার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া চলছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, ‘বিষয় কি আমি জানি না। ঘটনা শোনার পর আমি গিয়ে দেখে এসেছি। পুলিশ এসে আইনী প্রক্রিয়া চালাচ্ছে।’


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট