২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০১৭
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন যে, তিস্তা নদীতে কোনো পানি নেই, ফলে চুক্তি করে কোনো লাভ হবে না। তাই এই চুক্তির পরিবর্তে বিকল্প কিছু ভাবতে হবে।
রাষ্ট্রপতি ভবনের দ্বারকা হলে নৈশভোজ চলার ফাঁকে দুই নেত্রীর বৈঠকে এসব কথা হয় বলে জানা যাচ্ছে।
ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়, শনিবার সন্ধ্যায় নয়াদিল্লি সফররত বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের সময় মমতা তিস্তা চুক্তির পরিবর্তে বিকল্প প্রস্তাব দেন।
ওই বিকল্প প্রস্তাবে তিস্তার সমস্যা মেটাতে তোর্সা, জলঢাকাসহ উত্তরবঙ্গের কয়েকটি নদীর পানিবণ্টনের বিকল্প প্রস্তাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বৈঠক শেষে মমতা তৃণমূল নেতা মুকুল রায়ের বাড়ির লনে এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন বলে জানা গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D