১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫
সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় এক নারী যাত্রী ও মাইক্রোবাসচালক নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে শেরপুর এলাকায় নবীগঞ্জ থানাধীন মডেল বাজারে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের এক নারী যাত্রী ও চালক নাঈম আহমদ জয় (২৭) মারা যান। নিহত নারী যাত্রীর নাম আনোয়ারা বেগম। তার বাড়ি পাবনায়। নাঈম সিলেট নগরীর সুবিদবাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সদস্য।
মাইক্রোবাসের বাকি ৪ যাত্রী আহত হন। শেরপুর হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
জানা যায়, সিলেট থেকে বাসা পরিবর্তন করে ঢাকায় স্থানান্তর হচ্ছিলেন আনোয়ারা বেগম ও তার পরিবার। আজ ভোরে তারা নাঈম আহমদ জয়ের গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে মডেল বাজারে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছেন। মাইক্রোবাসটিতে চালকসহ মোট ৬ জন ছিলেন। দুর্ঘটনায় দুজন মারা গেছেন এবং চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D