১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫
কারাগারে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ জন বন্দীকে মুক্তি দিয়েছে সরকার। মঙ্গলবার (১ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘টুয়েন্টি ইয়ারস রুল’ নামে পরিচিত কারাবিধির ৫৬৯ ধারা ও ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় রাষ্ট্রপতির ক্ষমতা বলে অন্তত ২০ বছর সাজা ভোগ করা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দীদের অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার শাখাওয়াত হোসেন জানান, শৃঙ্খলা রক্ষা, ভালো আচরণ এবং সংশোধনের প্রমাণ থাকায় নিয়ম মেনে সিলেট কারাগার থেকে আটজন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। তারা হলেন—বাদশা মিয়া (৫৩), জামাল উদ্দিন (৩৯), নৌশাদ আলী (৬২), শ্যামন সিং (৪৭), শামীম আহমদ (৪৩), মিন্নাত আলী (৫২), মুজিবুর রহমান (৬১) ও আব্দুল মুক্তাদির (৫১)।
বাংলাদেশ কারা অধিদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) জান্নাত-উল-ফরহাদ গণমাধ্যমকে জানান, সারাদেশে ২০ বছর বা তার বেশি সময় কারাভোগ করা ৫৬ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দীর আবেদন যাচাই-বাছাই শেষে তাদের মুক্তি অনুমোদন করেছে সরকার।
সংশ্লিষ্ট মহলের মতে, এই উদ্যোগ শুধুমাত্র মানবিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং সংশোধিত বন্দীদের সমাজে পুনঃসম্পৃক্তির সুযোগ তৈরির পাশাপাশি কারাগারের চাপ কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D