জৈন্তাপুরে ৫টি ভারতীয় চোরাই গরু জব্দ

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫

জৈন্তাপুরে ৫টি ভারতীয় চোরাই গরু জব্দ

সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে পাঁচটি ভারতীয় চোরাই গরু জব্দ করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) ভোর সাড়ে ৫টায় জৈন্তাপুর উপজেলার রাজবাড়ী খেলার মাঠ এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক সজল দাসের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় চোরই গরু জব্দ করে।

পুলিশের ধারণা, ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে গরুগুলো। যার বাজারমূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট