অবৈধভাবে বালু উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৫

অবৈধভাবে বালু উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জের মাধবপুরে ইজারাবিহীন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলণ ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ জুন) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম মাধবপুরের চৌমুহনী ইউনিয়নের মহব্বতনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাইমুম মিয়া নামে এক ব্যাক্তিকে এক লাখ টাকা জরিমানা করেন। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের মনির মিয়ার ছেলে। বিজিবির একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট