১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৫
সুনামগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরে ৬১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার (২৯ জুন) বিকেলে পৌরসভা কার্যালয়ে ‘বাজেট অধিবেশন’ শেষে এই বাজেট ঘোষণা করেন সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
ঘোষিত বাজেটে আগামী অর্থবছরে (২০২৫-২৬) রাজস্ব ও উন্নয়নসহ সর্বমোট আয় ধরা হয়েছে ৬২ কোটি ২ লাখ ১৭ হাজার ৩৯০ টাকা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ৫৬ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা। বাজেটে স্থিতি উল্লেখ করা হয়েছে ৫ কোটি ১৪ লাখ ৭১ হাজার টাকা।
সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বাজেট ঘোষণাকালে বলেন, এই বাজেট সুনামগঞ্জ পৌরসভার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার পাশাপাশি নাগরিক সেবার মান উন্নয়নে সহায়ক হবে। আমরা সুষম বন্টন এবং স্বচ্ছতার সাথে এই বাজেট বাস্তবায়ন করতে বদ্ধপরিকর
তিনি বিশেষভাবে উল্লেখ করেন, শহরের জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাটের উন্নয়ন, জনস্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে আমরা বিশেষ গুরুত্ব আরোপ করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে সুনামগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং বসবাসযোগ্য শহরে রূপান্তরিত করা। এই লক্ষ্য পূরণে আমরা সকল নাগরিকের সহযোগিতা কামনা করছি।
পৌর প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম আরও বলেন, আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় এই বাজেট সফলভাবে বাস্তবায়িত হবে এবং সুনামগঞ্জের জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে।
এসময় ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটেও তুলে ধরা হয়।সংশোধিত বাজেট অনুযায়ী, সর্বমোট আয় (রাজস্ব ও উন্নয়ন) ছিল ৩৬ কোটি ৮৮ লাখ ৫৭ হাজার ৩৯০ টাকা এবং সর্বমোট ব্যয় (রাজস্ব ও উন্নয়ন) ছিল ২৯ কোটি ৫৫ লাখ ৬৫ হাজার টাকা। স্থিতির পরিমাণ ছিল ৭ কোটি ৩২ লাখ ৯২ হাজার ৩৯০ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, হিসাব রক্ষণ কর্মকর্তা সঞ্জয় কুমার দাস, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ জে এম রেজাউল আলম বিন আনছার প্রমুখ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D