সিলেটের পাথর কোয়ারীর লোড-আনলোড পয়েন্টে কর্মবিরতি পালন

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫

সিলেটের পাথর কোয়ারীর লোড-আনলোড পয়েন্টে কর্মবিরতি পালন

সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা লোড-আনলোড পয়েন্টের ৪৮ ঘন্টার কর্মবিরতির প্রথম দিন শান্তিপূর্ণ ভাবে অতিবাহিত হয়েছে।

২৮ জুন শনিবার ভোর ৬টা থেকে ভোলাগঞ্জ, কোম্পানীগঞ্জ, জাফলং, কানাইঘাট ও জৈন্তাপুর এলাকার লোড-আনলোড পয়েন্ট এলাকায় পরিবহন মালিক-শ্রমিক, ব্যববসায়ী, বেলচা শ্রমিক, বালু শ্রমিক ও পাথর শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। ভোর থেকে কোন গাড়িতে লোড-আনলোড করেননি মালিক-শ্রমিকরা। সকালে জাফলং বল্লাঘাট পয়েন্টে মালিক-শ্রমিকরা জড়ো হয়ে এক সংক্ষিপ্ত পথসভা করেন।

জাফলং ট্রাক চালক আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ইয়াসীন আলীর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সম্বন্নয়ক ও ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির মহাসচিব শাব্বীর আহমদ ফয়েজ, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সহ সভাপতি নারায়ান পুরকায়স্থ ফনি, ট্রাক মালিক সমিতির সহ সভাপতি কয়ছর আলী জালালী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মনছুর আলম, জাফলং ট্রাক চালক আঞ্চলিক কমিটির নুরুল আমীন, গুচ্ছগ্রাম ট্রাক মালিক সমিতির সভাপতি স্বপন আহমদ, জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সদস্য আজিজুর রহমান আজিজ, ভোলাগঞ্জ ও কোম্পানীগঞ্জ এলাকায় কর্মবিরতি পালনকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আব্দুল জলিল, সদস্য সচিব মোঃ নাজির আহমদ স্বপন, যুগ্ম আহবায়ক শুকত আলী বাবুল, ক্রাশার মিল মালিক সাধার সম্পাদক আব্দুল হেকিম, পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জসিমুল ইসলাম আঙ্গুর, ব্যবসায়ী মুজিবুর রহমান, মামুন রশিদ, আব্দুস সামাদ, ইলিয়াস আলী, ক্রাশার মিল মালিক রফিকুল ইসলাম, বাবুল চেয়ারম্যান, আবু জাফর দুলন এবং ধোপগুল এলাকায় কর্মবিরতি পালনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রæপের সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, সিলেট সদর পাথর বালি ও ষ্টোন ক্রাশার মালিক সমবায় সমিতির সভাপতি মোঃ মন্তাজ আলী,সাধারণ সম্পাদক মোজাম্মেল আলম সাদ্দাম, সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য জয়নুল হক, সিলেট সদর পন্যপরিবহণ মালিক সমিতির সভাপতি মুহিবুর রহমান সোলেমান, মোঃ শানুর মিয়া, নাজিম উদ্দিন ইমরান মেম্বার, আব্দুল হক, সালুটিকর পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ দিলু মিয়া, এয়ারপোর্ট থানা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক রাজু আহমদ, ব্যবসায়ী টি, ইউ রাজা, আব্দুল আহাদ, নুরুল ইসলাম প্রমূখ।

শনিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া লোড-আনলোড পয়েন্টের কর্মবিরতি চলবে সোমবার ভোর ৬টা পর্যন্ত। এরপর থেকে শুরু হবে সিলেট জেলায় পণ্যপরিবহনে কর্মবিরতি। প্রেস বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট