১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫
সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় সাড়ে সাত কোটি টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ জুন) সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়ন সদরে সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সুত্রে জানা যায়, শুক্রবার (২৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় তামাবিল, সংগ্রাম, দমদমিয়া, বিছনাকান্দি, উৎমা, বাংলাবাজার, সোনালীচেলা, পান্থুমাই, মিনাটিলা, শ্রীপুর বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান করে বিপুল পরিমান ভারতীয় সানগ্লাস, ক্লপ জি ক্রিম, গরু, সুপারি, কম্বল, চকলেট, আইবল ক্যান্ডি, জুস, মদ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে।
এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি টহলদল বাংলাদেশ সেনাবাহিনীর সাথে টাস্কফোর্সের অংশ হিসেবে রাধানগর ও জাফলং সীমান্ত এলাকার বিভিন্ন গোডাউন হতে ট্রাকের মাধ্যমে নিয়ে যাওয়ার সময় তামাবিল-সিলেট মহাসড়কের হরিপুর এলাকার ফতেপুর নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী এবং কসমেটিকস সামগ্রী আটক করে।
সম্মিলিতভাবে পরিচালিত অভিযানে আটককৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা।
এ ব্যাপারে বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D