১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৫
বৃটেনে নিবন্ধিত রাজনৈতিক দল এসপায়ার পার্টির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জুন বুধবার পূর্ব লন্ডনের পপলার এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেনালী মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র কাউন্সিলার মাইয়ুম মিয়া তালুকদার ও স্পীকার কাউন্সিলার সুলুক আহমদ।
সভায় সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারন সম্পাদক শেনালী মিয়া ও আর্থিক রিপোট পেশ করেন সৈয়দ হাসান আব্দুল্লাহ তারেক।
আলোচনায় অংশ নেন কাউন্সিলার আব্দুল মান্নান নজরুল, একাউন্টেন্ট নাসির উদ্দিন, কাউন্সিলার গোলাম কিবরিয়া চৌধুরী, কাউন্সিলার সাঈদ আহমদ, কাউন্সিলার সাবিনা আক্তার, হাজী মোহাম্মদ হাবিব, কাউন্সিলার বদরুল চৌধুরী, কাউন্সিলার ইকবাল হোসেন, কাউন্সিলার বেলাল উদ্দিন, শফিকুর রহমান, কাউন্সিলার মোস্তাক আহমদ, কাউন্সিলার আহমেদুল কবির, কাউন্সিলার কবির আহমদ, কাউন্সিলার হারুন মিয়া, কাউন্সিলা আমিন রহমান, সৈয়দ সফর আলী প্রমুখ।
সভায় সাংগঠনিক ও আর্থিক রিপোর্ট অনুমোদন করা হয়।
সভায় বক্তারা গাজায় ফিলিস্তিনীদের উপর ইসরাইলী গণহত্যা ও ইরানে হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে ফিলিস্তিনে ইসরাইলী বর্বরতা বন্ধের দাবি জানান।
সভায় বক্তারা এসপায়ার পার্টির কার্যক্রম পরিচালনায় সকল সদস্যের সহযোগিতা কামনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র লুৎফুর রহমান বলেন এসপায়ার পার্টি বিগত ৩ বছরে মেনুফেস্টের শতকরা ৯০ ভাগ টার্গেট বাস্তবায়ন করেছে। হাউজিং সমস্যার সমাধানে ৫ হাজার বাড়ি ডেলিভারী দেওয়া হবে। নির্বাচনী অঙ্গীকার বাহিরেও পার্টি সকলের কল্যাণে অনেক কাজ করে যাচ্ছে।
তিনি মানুষের কল্যাণে ও বারার উন্নয়নে সকল কাউন্সিলার, ভলান্টিয়ার ও সদস্যদের ওক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D