১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৫
সিলেটের গোলাপগঞ্জে একটি রেষ্টুরেন্টে সন্ত্রাসীরা হামলা চালিয়ে নগদ টাকা ও মেবাইল ফোন লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসময় তাদেরকে বাধা দিলে সন্ত্রাসীদের এলোপাতাড়ি হামলায় আহত হয়েছেন রেষ্টুরেন্টের মালিকসহ ৪জন। এরমধ্যে ২জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় বুধবার রাতে ৫ জনের নামোল্লেখ করে গোলাপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার পৌর শহরের চৌমূহনীতে অবস্থিত বনরাজ রেষ্টুরেন্টে দীর্ঘদিন থেকে ফয়ছল আহমদ, ছালিক আহমদসহ কয়েজন এসে চাহিদামত খাবার খেয়ে বিল পরিশোধ না করে চলে যায়। সবশেষ বুধবার তারা রেষ্টুরেন্টে এসে রেষ্টুরেন্টের কর্মচারীদের সাথে দুর্বব্যবহার করেন। এসময় কর্মচারীরা প্রতিবাদ করলে রেষ্টুরেন্টেে কর্মরত কর্মচারীদের ওপর হামলা করে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে সংঘবদ্ধ হয়ে সিএনজি ও মোটরসাইকেলযোগে কয়েকজন এসে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তাদের এলোপাতাড়ি হামলায় রেষ্টুরেন্টের মালিক কবির আহমদ (৪৭), কর্মচারী মনছুর আলম (৩০), ছায়াদ আহমদ (২৮) ও আল আমিন (১৯) আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরমধ্যে অবস্থার অবনতি ঘটায় কবির আহমদ ও ছায়াদ আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার পর বুধবার রাতে গোলাপগঞ্জ মডেল থানায় ৫জনের নামোল্লেখ করে একটি মামলা (নং ১৫/২০২৫) দায়ের করা হয়। রেষ্টুরেন্টের মালিক কবির আহমদের ভাই শাব্বির আহমদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় তিনি নগদ এক লক্ষ ১ হাজার টাকা ও দুইটি এন্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নেওয়ার অভিযোগ আনেন।
এদিকে মামলা দায়েরের পর বৃহস্পতিবার পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এনিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন মামলার বাদী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D