পারিবারিক কলহ, সিলেটে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহনন

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৫

পারিবারিক কলহ, সিলেটে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহনন

সিলেটে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আত্নহননকারী শাহেদা বেগম (২৯) দুই সন্তানের জননী। তিনি সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন কুমারগাঁও এলাকার আব্দুর রহমানের স্ত্রী।

রবিবার (২২ জুন) রাত ৯টার দিকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবারের লোকজন ও প্রতিবেশীদের বরাত দিয়ে জালালাবাদ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) হারুনুর রশীদ জানান, অভাবের সংসারে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। সবার ধারণা, এ কারণেই তিনি নিজেকে নিজেই শেষ করে দিয়েছেন।

তিনি আরও বলেন, তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট