সিলেটে একদিনে আরও ২ জনের শরীরে করোনা শনাক্ত

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, জুন ২২, ২০২৫

সিলেটে একদিনে আরও ২ জনের শরীরে করোনা শনাক্ত

সিলেটে করোনা রোগীর সংখ্যাই বাড়ছেই। আরো দু’জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১১ জনে।

রবিবার (২২ জুন) এ তথ্য জানিয়েছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়।

তারা জানান, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও দুইজনের করোনা শনাক্ত করা হয়েছে। মোট পাঁচজনকে পরীক্ষা করে এ দু’জন শনাক্ত হলেন।

এ নিয়ে সিলেট বিভাগে মোট ১১জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। ১ জন নিজের বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

মোট ৯২ জনের কোভিড পরীক্ষার পর এই ১১ জনকে শনাক্ত করা হয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে কোভিড চিকিৎসার জন্য সিলেটের বিশেষায়িত হাসপাতাল শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ৭, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন ও আলহারামাইন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ জন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট