১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, জুন ২২, ২০২৫
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রোববার (২২ জুন) দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত রাসেল আহমদ (৩১) নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের পশ্চিম কসবা গ্রামের বাসিন্দা।
রোববার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. রবিউল্লার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও অংশ নেন সহকারী উপপরিদর্শক মো. সায়েম মিয়া, মো. সাদ্দাম হোসেন, তাপস চন্দ্র সেন, মো. রনি ও হিরনায় শর্মাসহ একটি টিম।
অভিযান চলাকালে বসতঘরের পূর্ব পাশে একটি কক্ষে থাকা কাঠের শোকেসের ড্রয়ার থেকে একটি স্বচ্ছ পলিথিন ব্যাগে রাখা দুটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে ৪০০টি অ্যামফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের বাজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে জানা গেছে।
আটক রাসেল আহমদকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D