১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৫
ডেস্ক ::: যুক্তরাজ্য প্রবাসী নিপা চৌধুরীর অর্থ আত্মসাত ও জালিয়াতির মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আলোচিত প্রতারণা ও অর্থ আত্মসাত মামলার আসামি মোঃ হোসাইন আহমদ খানকে গ্রেপ্তার করা হয় ।
এর পূর্বে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার জনকে আসামি করে কোতয়ালী সি আর ৮৯৮/২৪ ইং মামলা দাখিল করা হলে আদালতের নির্দেশে কতোয়ালী থানার তদন্তকারী কর্মকর্তা নালিশী দরখাস্তের সত্যতা পেয়ে বিয়ানীবাজার থানার বালিঙ্গা গ্রামের হাজী আব্দুল মালিক খানের ছেলে মো. দেলওয়ার হোসেন খান মিষ্ঠু, মো. হোসাইন আহমদ খান, আলম হোসেন খান, ও একই গ্রামের সর্ব পিতা- হাজী আব্দুল মালিক খান ও মৃত মোজাম্মেল এর ছেলে মো. খায়রুল কবির সজিবের বিরুদ্ধে দন্ড বিধির ৪২০/৪০৬/৪৬৭/৪৬৮/৪৭১/৫০৬(২)/৩৪ ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আদালতে প্রতিবেদন দাখিল করেন।
মামলার অভিযোগে জানা যায়, ভুক্তভোগী নিপা চৌধুরী বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী। তিনি আসামিদের সাথে পারিবারিকভাবে পরিচিত ছিলেন। ওই প্রবাসী মহিলার কাছে থেকে প্রতারণার মাধ্যমে বাসা তৈরি করে দেওয়ার শর্তে তিন কোটি দশ লক্ষ টাকা নিয়ে সঠিকভাবে বাসার কাজ না করে আত্মসাৎ করা হয় বলে তিনি অভিযোগে উল্লেখ করেন। মামলায় আরও উল্লেখ করা হয়,আসামীগন বাদিনীর দেয়া খালি চেকের পাতায় মিথ্যাভাবে বাদিনীর জাল স্বাক্ষর করে টাকার পরিমাণ বসিয়ে বাদিনীর নামে মিথ্যা মামলা করে।
মামলার অন্যতম পলাতক আসামি মো. দেলোয়ার হোসেন খান মিষ্টুর ভাই হোসাইন আহমদ খানকে পুলিশ গ্রেফতার করে আদালতে হাজির করেন। বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামির পক্ষে আইনজীবী গোলাম ইয়াহিয়া চৌধুরী সোহেল, সামিউল হক এবং ওবায়দুর রহমান ফাম্মি জামিন আবেদন করেন এবং বাদি নিপা চৌধুরীর পক্ষে ছিলেন আইনজীবী মো. আব্দুর রহমান আফজাল।
বাদী পক্ষের আইনজীবী মো. আব্দুর রহমান আফজাল জানান, আদালতে দীর্ঘ শুনানি শেষে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ আসামির জামিন না দিয়ে মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D