শনিবার কুলাউড়া ও জুড়ীতে থাকবে না বিদ্যুৎ

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, জুন ২০, ২০২৫

শনিবার কুলাউড়া ও জুড়ীতে থাকবে না বিদ্যুৎ

মৌলভীবাজারের কুলাউড়ায় ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রে নতুন যন্ত্রপাতি স্থাপন কাজের জন্য শনিবার (২১ জুন) সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কুলাউড়া ও জুড়ী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২০ জুন) দুপুরে পিডিবির কুলাউড়া অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রীডে যন্ত্রাংশ প্রতিস্থাপন ও উন্নয়নমূলক কাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিনি দুঃখপ্রকাশ করেছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট