হবিগঞ্জে থানকাপড়ে মোড়ানো ৫৭ কেজি গাজা আটক

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, জুন ২০, ২০২৫

হবিগঞ্জে থানকাপড়ে মোড়ানো ৫৭ কেজি গাজা আটক

হবিগঞ্জের মাধবপুরে থানকাপড়ে মোড়ানো ৫৭ কেজি গাজাসহ দুই মাদককারবারীকে আটক করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২০ জুন) ভোর সোয়া ৪টার দিকে
মাধবপুর থানার নারায়নপুরে অভিযান চালিয়ে র‌্যাব-৯ সিপিসি- ৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল তাদের আটক করে।

আটককৃতরা হলেন মাধবপুর থানার মির্জাপুর গ্রামের মো. জহুর উদ্দিনের ছেলে মো. মনির (৪৭) ও মো. আব্দুল মজিদের ছেলে সাইদুর রহমানকে (৩৬)।

র‌্যাব সদস্যরা তাদের হেফাজত থেকে রঙিন থানকাপড়ে মোড়ানো ৫৭ প্যাকেট গাজা জব্দ করেন। প্রতিটি প্যাকেটে ছিল ১ কেজি করে গাজা।

মনির ও সাইদুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের জব্দকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট