সিলেটে আবাসিক হোটেল থেকে ৫ নারী-পুরুষ আটক

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৫

সিলেটে আবাসিক হোটেল থেকে ৫ নারী-পুরুষ আটক

সিলেটের তালহা রেস্টহাউজে অভিযান চালিয়ে অনৈতিক কাজের অভিযোগে ৩ পুরুষের সাথে দুই নারীকে আটক মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম।

তিনি জানান, বুধবার (১৮ জুন) বিকালে কোতোয়ালী থানা এলাকায় অবস্থিত তালহা গেস্ট হাউজে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

এসময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৩ পুরুষ ও দুই নারীকে আটক করা হয়। তারা হলেন, মো. নুর আলী (৩৯), সুজন দাস (২৫), গেস্ট হাউজের ম্যানেজার মো. আলাউদ্দিন (৫০), রোশনা (২৬) ও সঞ্জিতা তাঁতী (২২)।

তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা (নং ২৬৪/১৯.০৬.২৫) দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট