গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ আটক ১

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৫

গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ আটক ১

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৭,৫৪,০০০ শলাকা নাছির বিড়ি সহ রাসেল আহমদ (২৩) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার (১৮ জুন) ভোরে অভিযান পরিচালনা করে ৫ টি সিএনজি হতে ৭,৫৪,০০০ শলাকা নাছির বিড়ি সহ তাকে আটক করা হয়।

আটককৃত রাসেল আহমদ গোয়াইনঘাট এলাকার চরইগ্রামের মোহাম্মদ আলীর পুত্র।

তার বিরুদ্ধে আইননুসারে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে পুলিশ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট