১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মীনী, সিলেটের রত্নগর্বা সন্তান ডাঃ জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া ও বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বাদ জোহর হযরত শাহজালাল (র.) এর মাজার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে আলীয়া মাদরাসা মাঠ ও চৌহাট্রা রোডের পাশে বৃক্ষরোপন করা হয়।
দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, আব্দুর রউফ, কায়সান মাহমুদ সুমন, আহবায়ক কমিটির সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিন, আয়াত আলী প্রিন্স, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি সুজন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলনেতা জুনেদ আহমদ জামাল, সেপুল আহমদ, ফারুক আহমদ, মিনহাজ আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম, জেলা ছাত্রদলের সাবেক সদস্য প্রবাসী ফখরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ, সদর উপজেলা বিএনপি নেতা কিবরিয়া আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বাবুল, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিনহাজ সামছি, ইমাম ফেরদৌস ডালিম, রিয়াজ উদ্দিন বাবুল, জসিম উদ্দিন, জয়নাল আহমদ, হুমায়ুন আহমদ, কাশেম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D