১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৮ জুন) দলটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
৩১ সদস্যের এই কমিটিতে খালেদ হাসানকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে। পরবর্তী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত এই কমিটি জেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহাদ আলম, এহসান জাকারিয়া, মো. ইকবাল হোসেন, রুমন কবির, শামায়েল রহমান, নিলয় রশিদ, সানাউল ইসলাম সুয়েজ, শাহ মিসবাহ ও সৌমিত্র দেব।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- এডভোকেট কৌশিক দে, জাহাঙ্গীর আলম, ভীমপল সিনহা, রাসেল থিংগুজাম, জায়েদ আহমদ, সুমি চৌধুরী জয়া, প্রলয় বিশ্বাস, আব্দুল বারী খোবায়েব, বৈশিষ্ট্য গোয়ালা, তামিম আহমেদ, আবু সুফিয়ান, সৈয়দ মুফলেউস সালেকিন, সাফওয়ান চৌধুরী, আব্দুল্লাহ আল হোসাইন, লিংকন তালুকদার, জুবায়েল আহমদ শুভ, নিজাম উদ্দিন, আশরাফ আহমদ, মোহাম্মদ মেরাজ চৌধুরী, মোহাম্মদ হিরাজ আলী শাহ ও হোসাইন আহমদ।
দলীয় সূত্র জানিয়েছে, সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল ও জেলায় দলকে আরও শক্তিশালী করতেই এই কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি জেলার প্রত্যন্ত অঞ্চলজুড়ে সাংগঠনিক সফর, জনসম্পৃক্ততা ও সদস্য সংগ্রহ কার্যক্রম চালাবে।
কমিটিতে দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খালেদ হাসান বলেন, `মৌলভীবাজারে এনসিপির অবস্থান আরও সুদৃঢ় করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সবার সহযোগিতা চাই।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D