১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৫
সিলেটের দক্ষিণ সুরমায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে মা-ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের স্বামীসহ অপর দুই ছেলে-মেয়ে আহত হয়েছেন। তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুরে জুনেদ, তার স্ত্রী ও তিন সন্তাকে বহনকারী প্রাইভেটকারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন জুনেদের স্ত্রী ঝর্না বেগম (৩৫)।
নিহত ঝর্ণা বেগম (৩৫) উপজেলার আকিলপুর গ্রামের জুনেদ আহমদের স্ত্রী।
খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ স্থানীয়দের সহযোগীতায় জুনেদ ও তার তিন ছেলে-মেয়েকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তিনজনকেই ভর্তি করে চিকিৎসা দেয়া শুরু হয়। তবে বিকেল ৪টার দিকে খবর পাওয়া যায়, ঝর্না-জুনেদ দম্পতির তিন সন্তানের একজন সিয়াম (১০) মারা গেছে।
জুনেদ এবং তার অপর ছেলে ও মেয়ে চিকিৎসাধীন। তাদের মধ্যে আবার জুনেদের অবস্থা গুরুতর।
ঝর্না ও সিয়ামের মৃত্যুর খবরে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন তার পরিবারের সদস্যরা। তাদের গ্রাম সিলাম আকিলপুরের লোকজনও শোকাহত।
নিহত ঝর্না বেগম এবং সিয়ামের লাশ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মোগলাবাজার থানার সাব ইনস্পেকটর (এসআই) আলিফ আহমদ দুর্ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বুধবার দুপুরে শ্রীরামপুরে যাওয়ার পথে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ঝর্ণা বেগম। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা তার স্বামী ও তিন সন্তান আহত হন। পরে আহতদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে সিয়াম আহমদ (১০) মারা যায়।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D